মৌলভীবাজারে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।সোমবার (২০ সেপ্টেম্বর ) তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সোয়াইব (২৫) ও মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সমদপুর গ্রামের আব্দুল হামিদ এর ছেলে ফায়েদ আহমেদ (২৩)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ফায়েদ আহমদকে আটক করলে তার স্বীকারোক্তি মোতাবেক শহরের জুগিডহর এলাকা থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সোয়াইবকে কমলগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়।
তিনি আরো জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,ঢাকা,মানিকগঞ্জ,কিশো রগঞ্জ,হবিগঞ্জ,সিলেটসহ বিভিন্ন জেলায় তাদের একটি সিন্ডিকেট আছে তাদের সাথে তাদের সংযুক্ত রয়েছে। সিন্ডিকেট চক্রদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























