সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ট্রাকচাপায় মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

বরিশালে ট্রাকচাপায় তৌফিক আহম্মেদ শুভ (২৩) নামে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাগুরা সদর উপজেলার বাসিন্দা রিয়াজ মিয়াকে (২৪) আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোডের কাজিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক মিজানুর রহমানকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি বলেন, নিহত শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। ওই শিক্ষার্থীর মরদেহ শেবাচিমের মর্গে রাখা হয়েছে। আহত অটোরিকশাচালককে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ট্রাকচালক রিয়াজকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৌফিক নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে আমতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। সিঅ্যান্ডবি রোডের কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়েন শুভ। এ সময় ট্রাকটির চাকা তার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরিশালে ট্রাকচাপায় মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩