শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের টিফিনের পাউরুটিতে ব্লেড: তদন্ত কমিটি গঠন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম স্কুল পরিদর্শনের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। ওই ছাত্রী বিষয়টি শ্রেণী শিক্ষক শারমিন জাহানকে জানায়। রুটিটি খাওয়ার আগে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর শারীরিক ক্ষতি হয়নি। শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

রুটির মধ্যে ব্লেডের বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানি থেকে পাউরুটি সরবরাহ করা হয়। কোম্পানি ফুল অটোমেটিকভাবে রুটি মেনুফ্যাকচারিং করে। সেখানে যদি কোনো মেটাল যায় তা মিক্সিংয়ে ক্রাশ হয়ে যাওয়ার কথা। সেখানে এত বড় একটা আস্ত ব্লেড থাকার কথা নয়। তারপরও যদি রুটির মধ্যে কোনো মেটাল পাওয়া যায়, সেটা ওই কোম্পানির মেটাল ডিরেক্টর ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, বিষয়টি জানতে পেরে স্কুল পরিদর্শনের পাশাপাশি ব্লেড পাওয়া রুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বিষয়টি জানার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত না করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মৃধাকে চিঠি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

স্কুলের টিফিনের পাউরুটিতে ব্লেড: তদন্ত কমিটি গঠন

প্রকাশিত সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬