শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে অজ্ঞান পার্টির দুই  সদস্য গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল  থেকে অজ্ঞান পার্টির মূলহোতাসহ ২  সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা, কমলগঞ্জ উপজেলার বানিগাঁও গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে  মোহাম্মদ সালাউদ্দিন(৪৪) ও শ্রীমঙ্গল উপজেলার সিরাজ মিয়ার ছেলে  আনোয়ার মিয়া (২৮)। র‍্যাব  জানায়, গত  ৫ ডিসেম্বর  দুপুরে ভিকটিম জহুরা পারভীন  চৌধুরী  মৌলভীবাজার  জেলার  বড়লেখা  উপজেলার  দক্ষিণ  বাজারস্থ  ইউসিবি  ব্যাংকে  যান।

ব্যাংক  থেকে ফেরার পথে  অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে  চেতনানাশক পদার্থ মিশিয়ে ভিকটিমের নাক ও মুখে নিক্ষেপ  করে।  এতে  ভিকটিম  জহুরা  পারভীন  চৌধুরী  জ্ঞান  হারিয়ে  ফেলেন।  পরবর্তীতে ভিকটিম জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের গলায় থাকা ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানি, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে অজ্ঞান পার্টির দুই  সদস্য গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩