রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

মৌলভীবাজার শহরে যুবায়ের আহমদ (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) রাত ১০টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়,আহত ব্যবসায়ী যুবায়ের পৌরশহরে কুসুমবাগ এলাকায় রাজা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছামাত্র কে বা কারা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইয়াছিনুল হক বলেন,ব্যবসায়ীর ওপর কে বা কারা হামলা করেছে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

প্রকাশিত সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১