মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে গাঁজা ও সিএনজিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালনগর খেয়াঘাট পয়েন্ট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ।
গ্রেফতারকৃতরা হলেন,কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গুলের হাওর এলাকার মৃত তজমুল হোসেনের ছেলে ফয়সাল আহমদ(৩৫),একই এলাকার মৃত রিয়াসত মিয়ার ছেলে মো: সালাহ উদ্দিন(২৬),আব্দুল মন্নানের ছেলে বকুল হোসেন (৩০)।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকার গোপালনগর খেয়াঘাট ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও একটি সিএনজি (মৌলভীবাজার থ ১২-২৯৮৬)সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,তারা র্দীঘ দিন যাবৎ জেলা ও বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। v

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























