সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাঙ্গল ও ডাব মার্কা সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীর দুমকীতে লাঙ্গল ও ডাব মার্কার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে পীরতলা বাজারে সংঘর্ষ হয়। আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিপন হালদার (৪০) নামের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল প্রতীকের মিছিল ও বালুর মাঠে সভা হয়। এ সভা শেষে রাত আটটার দিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে রুহুল আমিনের কর্মীরা পীরতলা বাজারে লিফলেট বিতরন শুরু করে। এসময় ওই একই স্থানে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মৃধা ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্রের নেতৃত্বে নাসির উদ্দিন তালুকদারের ডাব প্রতীকের কর্মীরা গণসংযোগে নামে।
পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মানসুর আলম (৩৩) শাহিন গাজী (৩১), মো. বেল্লাল (৩৫) ও শহিদুল ইসলাম(২৪) দুমকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শৈলেনচন্দ্রের সাথে থাকা আওয়ামী লীগ নেতা ইউনুস আলী মৃধা ও মো. শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দুমকীর পিরতলা বাজারে ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলাম, এমন সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুনের নেতৃত্বে উচ্ছৃঙ্খল একদল কর্মী আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এতে ৫ জন নেতা কর্মী আহত হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন বলেন, আমরা বালুর মাঠে জনসভা শেষে দুমকীর পীরতলা বাজারে লিফলেট বিতরণ করতে গেলে আমাদের উপর ডাব মার্কার সমর্থকরা আতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৫ জন নেতা কর্মী আহত হয়। গুরুতর আহত ৩ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাঙ্গল ও ডাব মার্কা সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪