শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে ছোট ভাই এমদাদের লাঠির আঘাতে বড় ভাই জিয়াউল ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হামলাকারী পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত বাড়ির সামনের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
 শনিবার কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই এমদাদ বড় ভাই জিয়াউলকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন, হামলাকারী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, হামলাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত সময় : ১০:০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১