বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।

এ ঘটনায় ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

প্রকাশিত সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪