শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে  গাঁজাসহ  ২ মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার 

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের  হামরকোনা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  নারীকে গ্রেফতার করেছে  শেরপুর ফাঁড়ি পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামালের নেতৃত্বে পুলিশের একটি দল হামরকোনা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মৃত.আকবর আলীর মেয়ে মোছা. হুসনেয়ারা বেগম (৩৫) ও একই উপজেলার নজিম উদ্দিনের স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে (৫০) গাঁজাসহ গ্রেফতার করা হয়।
শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল দুই মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার ও দুই কেজি গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পুলিশ বাদী হয়ে ওই মাদক ব্যবসায়ী নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, শেরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৬টি কষ্টি পাথরের মুর্তি ও ১৮১৮টি মুদ্রা জাতীয় জাদুঘরকে দিয়েছে রাজশাহী বিজিবি

মৌলভীবাজারে  গাঁজাসহ  ২ মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার 

প্রকাশিত সময় : ১০:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১