সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের বাসাইলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং পেট্টোল পাম্পের সামনে ঢাকামুখী লেনে কলাবোঝাই একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুই জন মারা যান। আহত হন আরও দুই জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

প্রকাশিত সময় : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪