বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

মৌলভীবাজারের  শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১শত ৭৩ পিস ইয়াবাসহ সুনীল তাঁতী (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার ০৭ নং রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের আটককৃত আসামির বাড়িতে অভিযান  চালিয়ে  তাকে আটক করা হয়।
এসময় আটককৃত সুনীল তাঁতীকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১শত ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির রান্নাঘরে তল্লাশী করে একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত সুনীল তাঁতী শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগানের  পূর্ব লাইনের মনু তাঁতীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় আটককৃতের  বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত সময় : ১১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪