বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যে শুধু অভিনয় করেন, এমনটা নয়। এবার তিনি গান লিখলেন, সুর করলেন, গাইলেন এবং গানের মিউজিক ভিডিওতে অভিনয়ও করলেন। তাও আবার হিন্দিতে। গানের শিরোনাম ‘সাওয়ান’।
এরই মধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। ঋতাভরী গানটিকে বলছেন বর্ষার প্রেমের গান। ‘সাওয়ান’ গানের মিউজিক ভিডিওতে ঋতাভরীর সঙ্গে অভিনয় করছেন পাভেল গুলাটিকে।
গানটিতে ঋতাভরীর সঙ্গে গলা মিলিয়েছেন সানন্দ কিরকিরে। মিউজিক অ্যারেঞ্জ করেছেন সম্বিত চট্টোপাধ্যায়। সম্বিতের সঙ্গে কিছুদিন আগে ঋতাভরীর বোন চিত্রাঙ্গদার বিয়ে হয়।
শুধু গানই নয়। ঋতাভরী কিছুদিনের মধ্যেই ভারতের করোনা-আক্রান্তদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করবেন বলে জানিয়েছেন। সেই নম্বরে ফোন করলে করোনা-আক্রান্তরা মনোবিদের সঙ্গে কথা বলে নিজেকে খানিকটা মানসিকভাবে সুস্থ রাখতে পারবেন।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 























