বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক স্টোরিতে লালনের গান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগের পর এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম সঞ্জয় রক্ষিত (৪০)। তিনি  উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের ছেলে। সঞ্জয় পেশায় স্বর্ণকার।

সোমবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে নারাজ ওসি। কোনো কিছু জানার থাকলে থানায় গিয়ে দেখা করার কথা বলেন তিনি।

সঞ্জয়ের ফেসবুকের স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের।

এদিকে রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানার ওসি জানান, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।

যে গানের দুটি লাইন লিখে স্টোরিতে দিয়েছেন সঞ্জয়, সেটি লালনের গানের অংশ তা জানেন কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘কোনো কিছু জানার থাকলে থানায় আসেন। আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারবো না।’ বলে ফোন কেটে দেন ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেসবুক স্টোরিতে লালনের গান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক

প্রকাশিত সময় : ১০:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪