মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  রোববার (১২ মে) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।একটি সূত্রে জানা যায়, সকালে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম (২৮)। সেখান থেকে ফেরার পথে আরকান আর্মির সদস্যরা আবুল কালামের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও জানা যায়, আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল জানান, আবুল কালাম আমার এলাকার যুবক। তার মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

এদিকে সদর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানার জন্য বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪