রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ই-কমার্সে ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

rbt

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা কম দামে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের (গ্রাহকদের) ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কাজ করছে।

তিনি বলেন, সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। এখন পর্যন্ত ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে দাম বাড়ায় আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া, বিশ্ব বাজারে চিনির দাম বেশি হওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ই-কমার্সে ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১