রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৬জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। এছাড়া অন্য পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে তাদের নমুনা পরীক্ষা হয়নি।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনের মধ্যে রাজশাহী নাটোর ও নওগাঁ জেলার দুজন করে মারা গেছেন। আর নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী।

চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩০ জনের মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বরে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন নয়জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১৯২টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৮৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৬জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১