সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার টাকায় গরুর খামার করে ধরা পড়লেন প্রেমিক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১৯ সাল থেকে প্রেমের অভিনয় করে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে অন্তত সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসকল তথ্য জানান। প্রতারকের নাম এম ওয়াদুদ জিয়া, তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়।

আবু কালাম সিদ্দিক জানান, ২০১৯ সাল থেকে রাজশাহীর কাটাখালি এলাকার এক নারীর ফেসবুকে সম্পৃক্ত হয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই নারী ও তার পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই নারী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতারক এম ওয়াদুদ জিয়ার নামে মামলা করলে ডিবি পুলিশ তাকে মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এম ওয়াদুদ জিয়ার বিভিন্ন নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোট ৯টি আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণার অর্থ দিয়ে তিনি তার গ্রামের বাড়িতে একটি গরুর খামার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেমিকার টাকায় গরুর খামার করে ধরা পড়লেন প্রেমিক

প্রকাশিত সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১