শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা: নতুন করে কে পেলেন কোন মন্ত্রণালয়

অন্তর্বর্তীকালীন সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন-ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ নিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে পুরোনোদের মাঝে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এদিন রাতে মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগ এসব তথ্য জানিয়েছে।

জানানো হয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য শপথ নেয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আর এম সাখাওয়াত হোসেন নতুন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পেয়েছেন।

সদ্য শপথ নেয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় পেয়েছেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় দেয়া হয়েছে। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রিজওয়ানা হাসান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বভার বর্তেছে নাহিদ ইসলামের ঘাড়ে।

আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকী আজমকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।-

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা: নতুন করে কে পেলেন কোন মন্ত্রণালয়

প্রকাশিত সময় : ১০:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪