মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগের রূপে ফিরছে রাজশাহী চিড়িয়াখানা

রাজশাহীর অন্যতম বিনোদন ও দর্শনীয় স্থান রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে আগের রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চিড়িয়াখানা পরিদর্শন করে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন অবকাঠামো, প্রাণীদের আবাসন এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এক সময় এই অঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আগের রূপে ফিরছে রাজশাহী চিড়িয়াখানা

প্রকাশিত সময় : ১১:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬