সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট কোতোয়ালী থানার সাবেক ওসি মঈন উদ্দিন গ্রেপ্তার

সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মু.সাদরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন গোপন মাধ্যমে খবর পান মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টারবাড়ীতে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি ট্রাস্কফোর্স গতরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গত ১৯ জুলাই নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক এটিএম তুরাব। তিনি এসএমপির কোতোয়ালি থানার দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। মঈন উদ্দিন মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের পুত্র।

মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মু. সাদরুল হাসান খান জানান, বিজিবি সদস্যরা পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনকে ভোররাতে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সিলেট কোতোয়ালী থানার সাবেক ওসি মঈন উদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪