বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী রবি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রবি (৪৭) রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।

মঙ্গলবার বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে।

আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী রবি গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪