সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে বিপুল পরিমাণ মাদকসহ সান্তনা আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার বামরাইল বন্দরের পুরাতন ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের পুরাতন পরিষদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মো. ইখতিয়ার খান, মো. জিয়াউল, মো. রিয়াজ, ইমরানুল হক ও মোসা. ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তারকে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইয়াবা কারবারি শান্তনা আক্তার বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মো. সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারীর বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১১:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫