বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হেলপারের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা গাংচিল পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা হেলপার যাহাবির মিয়া (১৪) দগ্ধ হয়ে মারা গেছেন। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার লৌহজং সড়কের বালিগাঁও বাজার সেতুতে ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া যাহাবির লৌহজং উপজেলা পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

যাহাবিরের মা মুন্নী বেগম বলেন, “আমার স্বামী সন্তানদের খোঁজ নেয় না। আমার ছেলে গাড়ির হেলপারের কাজ করতো। রাতে সে গাড়িতেই ঘুমাতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো। ওই আমাদের আয় করে খাওয়াতো।”

যাহাবিরের নানা মুজিবুর পাঠান বলেন, “আমার নাতির আয়ে সংসার চালাতো। ওর ছোট বোন পঞ্চম শ্রেণিতে পড়ে। সংসারের সমস্ত ব্যয় ওই দিতো। তিনদিন আগে বাড়ি থেকে বের হয় যাহাবির। সারদিন হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো সে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, “রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এসময় বাসের ভেতর থেকে হেলপারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। কিভাবে আগুনের সূত্রপাত সেটি খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।”

টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় বাসে ঘুমন্ত চালকের সহকারী নিহত হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হেলপারের মৃত্যু

প্রকাশিত সময় : ১১:১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫