মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে এই ভাইরাসে মোট প্রাণহানি ৩৫ লাখ ছাড়াল। ব্রাজিলেই ২৪শ’ মানুষের মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি ছাড়াল ৪ লাখ ৫৪ হাজার। হঠাৎই দেশটিতে বেড়েছে করোনার বিস্তার। বুধবারও ৮০ হাজারের মতো মানুষের দেহে মিলল ভাইরাসটির অস্তিত্ব।
যুক্তরাষ্ট্রও এদিন করোনাভাইরাসের প্রকোপে ৬শ’র কাছাকাছি মানুষের মৃত্যু দেখল। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩ হাজারের ওপর। আরও দুই লাতিন দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় সাড়ে ৫শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হল বুধবার। রাশিয়ায় বুধবারও ৪ শতাধিক মানুষ মারা গেলেন করোনায়। এদিন পৌনে ৬ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হল বিশ্বে। মোট সংক্রমিত ১৭ কোটির কাছাকাছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় মৃত্যু ৩৫ লাখ ছাড়াল

প্রকাশিত সময় : ০২:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১