শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফারিয়ার আছে ১২০০ জোড়া জুতা

যদি প্রশ্ন করা হয়—একজন মানুষের জুতা থাকে কত জোড়া? পাঁচ, দশ কিংবা বিশ জোড়া। কিন্তু ঢালিউড সুন্দরী নুসরাত ফারিয়ার জুতার সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে। পাঁচ, দশ কিংবা বিশ জোড়া নয়, এই অভিনেত্রীর সংগ্রহে আছে ১২০০ জোড়া জুতা।

সম্প্রতি ফারিয়া তার ফেসবুকের সংগ্রহে থাকা জুতার র‌্যাকের সামনে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, “টকিং টু মাই সু’জ।” যার বাংলা করলে দাঁড়ায়, “আমার জুতাগুলোর সঙ্গে কথা বলছি।”

May be an image of one or more people, people standing and indoor

র‌্যাকে সজানো অসংখ্য নামীদামি ব্র্যান্ডের জুতা আছে। যার মধ্যে নিউ ইয়র্কভিত্তিক ফ্যাশন হাউস ডিকেএনওয়াই, যুক্তরাষ্ট্রের গেস, আমেরিকান কেনেথ কোল, কানাডিয়ান অলডো, সিঙ্গাপুরের চার্লস অ্যান্ড কিথ, নিউ ইয়র্কের স্টিভ ম্যাডেন, জারাসহ আমেরিকান ডিজাইনার মাইকেন কোর্সের ডিজাইন করা জুতা অন্যতম।

গণমাধ্যমকে ফারিয়া জানালেন, ২০১৩ সাল থেকে তিনি এই জুতাগুলো সংরক্ষণ করছেন। তার অধিকাংশ জুতাই দেশের বাইরে থেকে কেনা। কোনো কাজে বিদেশে গেলে জুতা না কিনে দেশে ফেরেন না। এসব জুতা তিনি পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফারিয়ার আছে ১২০০ জোড়া জুতা

প্রকাশিত সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১