মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাচ্চাদের কণ্ঠে ‘পাখি’তে মুগ্ধ লিজা

গত এপ্রিলে প্রকাশ পায় লিজা ও বেলাল খানের নতুন গান ‘পাখি’। গানটি প্রকাশের পর থেকেই তরুণ প্রজন্মের শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে দেয়। এরই মধ্যে গানটি উপভোগ করেছেন ৩৪ লাখেরও বেশি ভিউয়ার্স।

গানটি লিখেছেন মুসা কে মাহমুদ এবং সুর-সংগীত করেছেন সংগীতশিল্পী বেলাল খান নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গত সপ্তাহে গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়াতে ছিলেন লিজা। সেখানে গিয়েও ‘পাখি’ গানটির অভূতপূর্ব সাড়ায় মুগ্ধ হয়েছেন তিনি।

লিজা বলেন, প্রায় এক সপ্তাহ আমি আমার গ্রামের বাড়ি তারুন্দিয়াতে ছিলাম। সেখানে সবার মধ্যেই পাখি গানটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে গানটি শুনে আমি রীতিমতো মুগ্ধ।

একজন শিল্পী হিসেবে এখানেই আমার সার্থকতা বা সাফল্য। কারণ গানটির মধ্যে একটা অন্যরকম দোলা আছে। যা ছোট ছোট বাচ্চাদের মনে গেঁথে গেছে। যে কারণে তারাও মনের অজান্তে গানটি বারবার গেয়ে উঠে। সত্যি বলতে কী একটি গানের রেসপন্স যখন আসা শুরু করে তখন আরো ভালো ভালো গান করার অনুপ্রেরণা পাই। তাই আমি আগামী কয়েকদিনের মধ্যে নতুন আরো একটি ভালো গান নিজের চ্যানেলে প্রকাশ করব।

এখন নতুন গানের মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি চলছে।-ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাচ্চাদের কণ্ঠে ‘পাখি’তে মুগ্ধ লিজা

প্রকাশিত সময় : ১২:২৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১