বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের এফআইআরে পরোয়া না করে ফুরফুরে মেজাজে দিশা

এফআইআর নিয়ে পরোয়া নেই! শরীরী আবেদনে নেটপাড়ায় ঝড় তুলতে ব্যস্ত দিশা পাটানি। করোনাবিধি লঙ্ঘনের জেরে মুম্বাই পুলিশ এফআইআর দায়ের করেছে অভিনেত্রী দিশা পাটানি ও টাইগার শ্রফের নামে। লকডাউনবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যান্ডস্ট্যান্ডে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন দিশা।

ঘটনা বুধবারের, দুপুর ২টার পর ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এই জুটি। সেই সময়ই টাইগার-দিশার গাড়ি আটক করে পুলিশ। কী কারণে তারা ওই সময় বাইরে ছিলেন তা স্পষ্ট করে জানাতে পারেননি দুই তারকা।

বৃহস্পতিবার মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু হয়েছে দু্ই বলিউড তারকার বিরুদ্ধে।

শুধু এফআইআর দায়ের করাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই জুটিকে রীতিমতো ট্রল করে মুম্বাই পুলিশ। সেলেব্রিটি হয়ে এহেন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জেরে ছিছিকার নেটপাড়ায়, তবে এই বিতর্ক নিয়ে কোনো তোয়াক্কাই করছেন না দিশা পাটানি। বরং তিনি আছেন খোশমেজাজে।

তাইতো দিশার নামে এফআইআর দায়েরের ঘটনার পর কোনোরকম দুঃখ প্রকাশ নয়, বরং সোশ্যাল মিডিয়ায় তার উরু উরু মনের পরিচয় পাওয়া গেল। ছুটির মেজাজে তার মন পৌঁছে গেছে সমুদ্রের পারে। নিজের বিকিনি পরা ছবি পোস্ট করে সোশ্যাল মিডি গরম করে দিলেন দিশা।

সূর্যের পড়ন্ত রোদকে সাক্ষী রেখে কোমর পর্যন্ত পানিতে ডোবানো গা নিয়ে হেয়ার ফ্লিপ করতে মত্ত দিশা পাটানি। সেই ছবি লেন্সবন্দি হয়েছে। ছবির ক্যাপশনে শুধু ‘থ্রো-ব্যাক’ শব্দটি উল্লেখ করেছেন দিশা।

সূত্রের খবর, বুধবার জিম থেকে ফিরছিলেন দিশা ও টাইগার। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিল গাড়ির পিছনে। সেখান থেকে ফেরার পথে ব্যান্ডস্টান্ডে ড্রাইভিংয়ের মজা নিচ্ছিলেন এই তারকা জুটি। আর তখনই মুম্বাই পুলিশের পক্ষ থেকে থামানো হয় তাদের গাড়ি। কার্ড দেখানোর পর তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুলিশের এফআইআরে পরোয়া না করে ফুরফুরে মেজাজে দিশা

প্রকাশিত সময় : ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১