শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সুইনগড় এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন-খতিব মিয়া (৪৫)শ্রীমঙ্গলের সুইনগড় এলাকার মৃত ওয়াজ উদ্দিন শেখ এর ছেলে এবং অপর আসামি মোঃ খোকন মিয়া (৪০) শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৫ জুন বিকাল সাড়ে চার ঘটিকার সময় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন সুইনগড় এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।জব্দকৃত গাঁজার মূল্য ৫হাজার টাকা।
অপর দিকে, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার গুহ রোডস্থ নিরব হোটেলের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ প্রদীপ দেব (৪০)কে গ্রেফতার করা হয়।জব্দকৃত ইয়াবার মূল্য ৪হাজার ৫শত টাকা।
গ্রেফতারকৃত আসামি প্রদীপ দেব (৪০)শ্রীমঙ্গলের ডাক বাংলো পুকুরপাড়, বারিধারা আবাসিক এলাকা মৃত মদন মোহন দেব এর ছেলে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন,থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- 
























