শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ৭ জেলা নিয়ে উদ্বিগ্ন সরকার, আসছে কঠোর নির্দেশনা

সীমান্তবর্তী কয়েকটি জেলা এখন করোনার সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। ফলে ওই জেলাগুলোতে লকডাউনের মতো সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২৪ মে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন দেওয়া হয়েছে, যা এখনো চলছে।

এরপর গত ৩১ মে ঝুঁকিপূর্ণ সাত জেলাকে লকডাউনের আওতায় আনতে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটি। ওই সাত জেলা হলো- রাজশাহী, নাটোর, নওগাঁ, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা ও যশোর। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

এর মধ্যে সাতক্ষীরা ও নোয়াখালী জেলায় পুরোপুরি এবং নওগাঁ ও কক্সবাজারের পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার। তবুও ঠেকানো যাচ্ছে না আক্রান্ত-মৃত্যুর হার।

এমন অবস্থায় দেশে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়তে পারে। নতুন প্রজ্ঞাপনে সীমান্তবর্তী জেলাগুলোতে বিধিনিষেধ কঠোর হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। অনুমোদনের পর রোববার (৬ জুন) দুপুরেই ‘লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

সীমান্তের ৭ জেলা নিয়ে উদ্বিগ্ন সরকার, আসছে কঠোর নির্দেশনা

প্রকাশিত সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১