রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

 মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় সোমবার (৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালোটি চা বাগান রোড, গাজীপুর বাজার, কুলাউড়া রোডসহ  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য  ও ঔষধ  বিক্রয় করা,  মূল্য তালিকা না রাখা, ফ্রিজে ঔষধ সংরক্ষণ করার কথা থাকলেও বাহিরে রেখে ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের  দায়ে   কালোটি চা বাগান রোডে  অবস্থিত জনপ্রিয় ফার্মেসীকে ২ হাজার টাকা, গাজীপুর বাজারে অবস্থিত ঋতু ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, তুষার ষ্টোরকে ৫ শত টাকা, কুলাউড়া রোডে অবস্থিত আল আমিন ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
 অভিযানে  ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয় ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

 মৌলভীবাজারের কুলাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

প্রকাশিত সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১