শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

বেশ কয়েক দিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছে, প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের সন্তানের মা হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। খবরটি এতদিন শুধু গুঞ্জনে সীমাবন্ধ থাকলেও এবার প্রকাশ্যে এসেছে নুসরাতের বেবি বাম্পের ছবি।

যার মাধ্যমে অনেকটা নিশ্চিত, সত্যিই মা হচ্ছেন এই অভিনেত্রী। নুসরাতের বেবি বাম্প সম্বলিত ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে নুসরাত জাহান।

চলতি বছরের শুরু থেকেই জানা যায়, স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভালো যাচ্ছে না নুসরাতের। আর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করেছেন তিনি। এরপর খবর আসে স্বামীর সঙ্গে নায়িকার বিচ্ছেদের।

তবে সম্প্রতি নুসরাত দাবি করেছেন, নিখিলের সঙ্গে তিনি একসঙ্গে থেকেছেন ঠিকই, কিন্তু বিয়ে করে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এ বিষয়ে নুসরাত জাহান জানিয়েছেন, তুরস্কে বিয়ে হয়েছিল তাদের। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু, হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। তাই, এটা বিয়েই নয়। যদিও এই প্রসঙ্গে এখনও চুপ আছেন অভিনেতা যশ দাশগুপ্ত।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত জাহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকাশ্যে নুসরাতের বেবি বাম্প

প্রকাশিত সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১