বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম বিশ্বকে বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

মুসলিম বিশ্বকে বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৬ জুন) ‘দ্বিতীয় ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে’ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এ সময় তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

একইসঙ্গে তিনি দেশটির জনগণের জন্য মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, “পুরোবিশ্ব যখন জীবন ও জীবিকার মারাত্মক ক্ষতির সঙ্গে ধ্বংসাত্মক মহামারির মধ্যে দিয়ে চলছে, তখন ফিলিস্তিনে আমাদের ভাইবোনেরা মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়েছেন। তারা আমাদের কাছ থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশা করছেন।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ দুর্গত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।”

মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসির আয়োজনে এবারের সম্মেলনের মূল্য প্রতিপাদ্য ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন: ওপেনিং নিউ হরাইজন।’

এর আগে প্রথম এই সামিট অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। যার বর্তমান নাম নুর সুলতান। ওই আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি।-জাগরণ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মুসলিম বিশ্বকে বিজ্ঞানভিত্তিক জীবন গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত সময় : ১১:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১