পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। অভিনেত্রীর বাইরেও একজন মা, বিধায়ক ও পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর স্ত্রী তিনি। তার একমাত্র সন্তানের নাম ইউভান। মা হওয়ার পর থেকে অভিনেত্রী শুভশ্রীর জগতের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে একমাত্র ইউভান। ছেলে-সংসার সামলে, নায়িকা নিজের ক্যারিয়ারকেও সমান তালে বজায় রেখেছেন।
শুভশ্রী এখন ইউভানের মা পরিচয় দিতেই বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন। ছেলে ইউভান সম্পর্কে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার জীবনে ‘মা’ হওয়া অভিনেত্রী হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।নায়িকার কথায়, যে নিজে মা হয়নি, সন্তানের জন্ম দেয়নি, প্রথম বার সন্তানকে কোলে নেয়নি- তাকে এই অনুভূতি বোঝানো খুবই মুশকিল। তার জীবনের সমস্ত স্বপ্ন ইউভান সম্পূর্ণ করেছে। ইউভানের মতো দামি শুভশ্রীর জীবনে আর কেউ নেই, নিজেই জানিয়েছেন নায়িকা।
বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন এ নায়িকা। কিছুদিন আগেই নতুন ছবির জন্য শ্যুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝে ইউভানের পাশে সর্বক্ষণ থাকার চেষ্টা করছেন।। পাশাপাশি নুসরাতের প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, মা হওয়ার জন্য নুসরাত যে ভাবে ট্রোলের শিকার হয়েছে, তার ধারণা সেটাকে ও একদমই গুরুত্ব দেয়নি। বরং নিজের মতো এই সময়টাকে উপভোগ করছেন।
নায়িকার কথায়, নুসরাতও হয়তো তাদেরই মনে রাখবে, যারা ওর পাশে ছিল।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 






















