সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার সকালে ভারতের নাগপুরে একটি হাসপাতালে মারা যান ক্যাপ্টেন নওশাদ। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৭ আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে গত ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। সিভিয়ার হার্ট অ্যাটাক হয় তার।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটির (বিজি ০২২) নিয়ন্ত্রণ নেন ফার্স্ট অফিসার মোস্তাকিম। তিনি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করান। সেখান থেকে দ্রুত ক্যাপ্টেন নওশাদকে স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে তার চিকিৎসা চলছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাখো কণ্ঠে ‘লাব্বাইক’, হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ

ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১