রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের কয়লাখনিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চীনের শানঝি প্রদেশে কয়লাখনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আহত ও নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল।” বাংলাদেশ এই বিপদে চীনের পাশে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে বাংলাদেশ সাধুবাদ জানাচ্ছে।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায়, সেই কামনা করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, চীনের উত্তরের শানঝি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘হোয়াট অ্যা পুওর ইউজড প্ল্যান’, তারেক রেজা গ্রেপ্তার ইস্যুতে সারজিস

চীনের কয়লাখনিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত সময় : ১০:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬