শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মের পরেই তারকা নুসরাতের ছেলে, খোলা হলো ইনস্টাগ্রাম!

ছেলেকে সামলেই এখন দিনযাপন চলছে নতুন মা, নুসরাত জাহানের। গত বৃহস্পতিবারই ফুটফুটে ছেলেরে জন্ম দিয়েছেন নুসরাত জাহান। যশের কোলে ঈশানের প্রথম ঝলক দেখা গেলেও এখনও তার মুখ দেখবার সুযোগ মেলেনি অনুরাগীদের। অথচ নুসরাতের পাঁচ দিনের শিশুপুত্রকে নিয়ে চর্চার শেষ নেই।

টলিপাড়ায় সবচেয়ে চর্চিত স্টারকিড নিঃসন্দেহে রাজ-শুভশ্রী পুত্র ইউভান, এবার তাকে টেক্কা দিতে এসে গিয়েছে ঈশান, এমনটাই দাবি নেটিজেনদের একাংশের। ঈশানের জন্মের একদিনের মাথাতেই নুসরত অনুরাগীরা তার ফ্যান পেজ খুলে ফেলেছে ইনস্টাগ্রামে। পেজে লেখা রয়েছে সদ্যোজাতর পুরো নাম ঈশান জাহান। ডিসপ্লে পিকচারে নুসরাত জাহানের কোলে দেখা মিলেছে এক শিশুর। খবর হিন্দুস্তান টাইমস।

এই ফ্যান পেজ জুড়ে নুসরাতের সঙ্গে খুদেদের নানান মুহূর্ত তুলে ধরা হয়েছে। পাশাপাশি নায়িকার বহু ছবিও সেখানে আপলোড করা হয়েছে। গত ২৬শে অগস্ট ছেলের জন্ম দিয়েছেন নুসরাত। তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তসলিমা নাসরিন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র সহ অনেক খ্যাতনামা ব্যক্তিত্বই। নিজের পরিচয়েই সন্তানকে বড় করে তোলবার সিদ্ধান্ত নিয়েছেন নুসরত, সন্তানের পিতৃ পরিচয় সামনে আনেননি নুসরত জাহান।

অন্যদিকে ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফেরার একদিনের মাথায়, মঙ্গলবার ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করলেন নুসরত। বলা বাহুল্য গত বৃহস্পতিবার সন্তান প্রসবের মাত্র কয়েক ঘন্টা আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন নুসরাত, পাঁচদিন পর মঙ্গলবার ইনস্টাগ্রামের দেওয়ালে নতুন ছবি পোস্ট করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। মা হওয়ার পর প্রথমবার নিজের ছবি দিলেন এই তারকা সাংসদ।

নুসরাতের ছবির কমেন্ট বক্সে অনেকেরই প্রশ্ন, ‘ছেলে কোথায়?’, কেউ লিখেছেন, ‘ছেলের ছবি দেখাও প্লিজ’। নুসরাতের সন্তানকে অনেকেই শুভ কামনা জানিয়েছেন, কেউ কুর্নিশ জানিয়েছেন নুসরতের সাহসিকতাকে। সোমবার যশ দাশগুপ্ত নিজে ড্রাইভ করে নুসরাত ও তার সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। যশের হাতে নুসরাতের শিশুপত্রকে ঝলকও লেন্সবন্দি হয়েছে ক্যামেরায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জন্মের পরেই তারকা নুসরাতের ছেলে, খোলা হলো ইনস্টাগ্রাম!

প্রকাশিত সময় : ০৩:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১