মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার হাজার চিকিৎসক পেলেন নিয়োগের সুপারিশ

মহামারি করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দ্রুত চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়। প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হলেও পরে বাড়িয়ে চার হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়।

৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা বিলম্বিত হয়। পরে গত মাসের ১০ তারিখ থেকে এ বিসিএসের ভাইভা শুরু হয়।

দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি। প্রিলিমিনারি পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চার হাজার চিকিৎসক পেলেন নিয়োগের সুপারিশ

প্রকাশিত সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১