রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তাদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও রয়েছেন। তবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামও সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

পররাষ্ট্রসচিব জানান, পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান নিউইয়র্ক থেকেই বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে আসাদ আলম সিয়াম বলেন, সেখানে একটি অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধিদলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সফররত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে বলেও জানান তিনি।

আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা

প্রকাশিত সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬