সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণি-সাকলায়েন রহস্যের সন্ধানে পুলিশ

আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ডিএমপির সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েনের সম্পর্কের রহস্য তদন্তে নেমেছে পুলিশ। এজন্য কারাগারে থাকা পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি ও কথিত মামা আশরাফুল ইসলাম দিপুর জবানবন্দি নিতে কারাগারে যাবে তদন্ত কমিটি। পাশাপাশি পরীমণিসহ আরও ক’জনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে তদন্ত কমিটি। এতে তদন্ত কাজ শেষ করতে দেরি হবে বলে সময় চেয়েছে পুলিশ সদরের গঠিত তদন্ত কমিটি।

জানা গেছে, গোলাম সাকলায়েনকে তার স্বপদ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওিএম) পশ্চিমে বদলীর পর গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্য ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার। কমিটি ইতোমধ্যে দুই দফা সময় বাড়িয়ে আবারো ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।

সূত্র জানায়, তদন্ত কমিটিকে শুরুতে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সেই হিসেবে গেল ২৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তখন সময় চেয়ে নেয় কমিটি। এরপরও সাক্ষ্য নেওয়ার কাজ বাকি থাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আরও ১৫ দিনের সময় চেয়ে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিনারি বিভাগে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার গণমাধ্যমকে বলেন, তদন্তের প্রয়োজনে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি।

পরীমণি, জিমি ও দিপুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা তা প্রকাশ করতে চাই না। তবে আমরা আরও ২/৩ জনের সাক্ষ্যের প্রয়োজন মনে করছি।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, পরীমণি ও সাকলায়েনের আরও একটি ভিডিও ফাঁস হয়। সেই ভিডিওতে পরীমণি ও সাকলায়েন ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন তা জানতে চেষ্টা চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি ও কথিত মামা আশরাফুল ইসলাম দিপুর নাম জানতে চেয়েছি। তারা দুজনেই কারাগারে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করতে হলে যথাযথ নিয়ম অনুসরণ করে কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণ করা হবে। এছাড়া পরীমণিকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

পরীমণি-সাকলায়েন রহস্যের সন্ধানে পুলিশ

প্রকাশিত সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১