মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিস আর্থ বাংলাদেশের মুকুট শোভা পেল নাইমার মাথায়

এবারের ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন উম্মে জমিলাতুন নাইমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আয়োজিত গালা রাউন্ডে ‘মিস আর্থ বাংলাদেশ-২০২১’ এ বিজয়ী ঘোষণা করা হয় তাকে।

‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’- এরপর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। এই আয়োজনে অংশ নেয়ার জন্য ২০২০ সাল থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতা।

এবারের গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হয়েছেন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার ও ফাহমিদা বর্ষা। এ ছাড়া ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন।

আয়োজনটির ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী, মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন।

মিস আর্থ বাংলাদেশ ২০২১-এর এবারের আসরটি আয়োজন করে লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১। আয়োজকরা জানান, যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করেই মিস আর্থ বাংলাদেশ-এর প্রতিনিধি নির্বাচিত হয়।

এ ছাড়া অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমদ খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুকিত মজুমদার বাবু, মোতাসিম বিল্লাহ ফারুকী, নায়লা বারী ও ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবারের গালা রাউন্ডে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।-ভোরের কাগজ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিস আর্থ বাংলাদেশের মুকুট শোভা পেল নাইমার মাথায়

প্রকাশিত সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১