বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর দিলেন পরী

দীর্ঘ বিরতি কাটিয়ে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে কাজে ফিরেছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হলেও দীর্ঘদিন এর মুক্তি বা অগ্রগতি নিয়ে কোনো নতুন তথ্য ছিল না।

অবশেষে সব নীরবতা ভেঙে বড় সুখবর নিয়ে হাজির হলো এর প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির প্রথম গান এবং ঈদের পরপরই এটি জমা দেওয়া হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

ঈদের আগের দিন জি-সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটির ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের একটি গান। স্যামুয়েল হকের কথায় এবং দেশবরেণ্য সুরকার প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল ‘আভাস’-এর তানজির তুহিন। গানটির সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

রেজা ঘটকের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ‘ডোডোর গল্প’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।

সিনেমাটিতে তার বিপরীতে ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে। এই দুই তারকা ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিমসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুখবর দিলেন পরী

প্রকাশিত সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬