বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার জবাব দিতে এগিয়ে এলেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।

সারিয়ান চৌধুরী জানান, তাদের পরিবারে প্রতি বছরই একসাথে অনেকগুলো গরু কেনার রেওয়াজ আছে। তিনি লেখেন, তার বাবা এবং চাচারা মিলে পারিবারিক কুরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসা’র জন্য প্রতি বছর ছয়-সাতটি বা আটটি গরু কেনেন। এ বছরও সেই ধারায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।

এরপর তিনি প্রশ্ন তোলেন, বাবা মন্ত্রী বলেই কি এত সমালোচনা? তার ভাষায়, ‘৫০ বছর পরে যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের পরিবার ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এই একই সমালোচনা শুনতে হবে?’ তার মতে, বাবাকে নিয়ে যা বলা হচ্ছে তা অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কেনা গরুগুলো কোথায় যাবে, সে প্রশ্নেরও জবাব দেন সারিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ‘সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।’

পোস্টের শেষে ধৈর্য ও বিশ্বাসের কথা জানিয়ে তিনি লেখেন, আল্লাহ সব জানেন এবং দেখেন।

উল্লেখ্য, কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসার পর থেকেই মন্ত্রী এ্যানিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই ছেলের এই পোস্ট নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে

প্রকাশিত সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬