আজ বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭২টি শিশুর মৃত্যু হয়েছে। আর ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৮টি শিশু। অর্থাৎ গত আড়াই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৬০টি শিশু প্রাণ হারাল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৫৬। এই সময়ের মধ্যে আক্রান্ত ৯৩৩টি শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ১০৩টি শিশু।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























