বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির মাংস বিক্রি করা কি জায়েজ?

কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান শিক্ষা।

প্রতি বছর আরবি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনের জন্য কোরবানি দিয়ে থাকেন। কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা লাভ করে।

তবে দুঃখজনক বিষয় হলো, ঈদুল আজহার দিন আমাদের দেশের বিভিন্ন জায়গায় কোরবানির গোশত বিক্রি করা হয়। তাই অনেকেই জানতে চান, কোরবানির গোশত বিক্রি করা ইসলামি শরিয়তে জায়েজ কি না। কালবেলার পাঠকদের জন্য এই প্রশ্নের সমাধান জানিয়েছেন রাজধানীর জামিয়া ইসলামি বায়তুস সালামের (মিরপুর-১২) সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী।

তিনি বলেন, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। কারণ কোরবানির পশু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এর গোশত বিক্রি করে অর্থ উপার্জন করা ইবাদতের উদ্দেশ্যের পরিপন্থি।

হাদিসে আছে, হজরত আলি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কোরবানির পশুর গোশত, চামড়া ও অন্যান্য অংশ সদকা করে দিই এবং জবাইকারীর পারিশ্রমিক সেখান থেকে না দিই। (মুসলিম: ১৩১৭)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোরবানির মাংস বিক্রি করা কি জায়েজ?

প্রকাশিত সময় : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬