ডেভিড ধাওয়ানের চিরাচরিত কমেডি ঘরানার এই চলচ্চিত্রে ৩৯ বছর বয়সী অভিনেতা বরুণ ধাওয়ানের ‘নকল মা’ হিসেবে দেখা গেছে ৪০ বছর বয়সী অভিনেত্রী মৌনি রায়কে। প্রায় সমবয়সী দুই অভিনয়শিল্পীর এমন অনস্ক্রিন মা-ছেলের সম্পর্ক নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তুমুল কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
চলচ্চিত্রের ট্রেলারে দেখা যায়, বরুণ ধাওয়ানের চরিত্রটি তার এক বন্ধুকে ‘নিরূপা রায়ের মতো’ (বলিউডের অতীতে মা চরিত্রের জন্য বিখ্যাত অভিনেত্রী) একজন মায়ের ব্যবস্থা করে দিতে বলে। সেই অনুরোধের পর পর্দায় মৌনি রায়কে এক জমকালো সাজে অবতীর্ণ হতে দেখা যায়।
ট্রেলারের এই দৃশ্যটি প্রকাশের পর থেকেই এক্সে (সাবেক টুইটার) নানা রকম মন্তব্য দেখা যাচ্ছে। অনেক দর্শক চলচ্চিত্রের এই ধরনের কন্টেন্ট ও হাস্যরসের সমালোচনা করেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘বরুণের বয়স ৩৯ এবং মৌনির বয়স ৪০, অথচ তারা এখনো চান দর্শকেরা এই দৃশ্য বিশ্বাস করুক। এটি আর কমেডি নয়, বরং সেই একই সেকেলে ছাঁচ ও জোর করে বানানো পাগলামি।’

রিপোর্টারের নাম 
























