সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। নাড়ীর টানে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কর্মস্থল থেকে বাড়িতে ছুটছে মানুষ। সোমবার সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী যাত্রীবাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা বাড়লেও নেই কোনো যানজট। 

স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদকে সামনে রেখে সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন চলাচল করেছে।

চালক আহমেদ আলী ও জাহান সেখ জানান, এ বছর শুধু চান্দুরা বাইপাস এলাকায় শুধু একটু যানজট আছে। এছাড়া সিরাজগঞ্জ পর্যন্ত কোনো যানজট নেই। মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে যমুনা সেতু পশ্চিমপাড় আসতে পেরেছি। এতে যাত্রীদের কোনো দুর্ভোগ নেই।

যাত্রীরা আব্দুর রহিম, রুবেল ও মাদুদ রানা জানান, গত বছর চেয়ে এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক। কোনো যানজট নেই। তবে যানবাহনের চাপ একটু বেশী রয়েছে। তারপরেও সবাই ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল হাসান জানান, সিরাজগঞ্জ মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নেই। তবে সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে। যানজট নিরসনে সকল প্রকার প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনের জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাত শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।

কোনো গাড়ি নষ্ট হলে মেরামতের জন্য মহাসড়কের পয়েন্টে পয়েন্টে মেকার রাখা হয়েছে। গাড়ি যেন একলেভেলে চলাচল করে কোনো ভুল ওভারটেকিং না হয় সে জন্য মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

প্রকাশিত সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬