রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ জেলার শিশুরা শুভেচ্ছা জানাবে প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘দেশরত্ন শেখ হাসিনা’। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠানটি রাত ৯টায় প্রচারিত হবে। ড. নুজহাত চৌধুরীর উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

অনুষ্ঠানটি নাট্যাংশ, নাচ, গান, আবৃত্তি, গ্রন্থ পাঠের মাধ্যমে সাজানো হয়েছে। ৬৪টি জেলার ৬৪ জন শিশু একমঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবে। ১৯ জন শিশু ‘৭৫’ শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ লেখা কেক কাটবে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর। ছবি: ভোরের কাগজ

শিশুদের কণ্ঠে পরিবেশিত হবে ‘আলো আমার আলো’ এবং ‘এদিন আজি কোনো ঘরেগো খুলে দিলো’ গান দুটি। কবির বকুলের লেখা ‘এই মেয়ে সেই মেয়ে’ এবং ‘৫২ আমার মা এবং ৭১ আমার বাবা’ শিরোনামের দুটি গানও থাকছে। নিমা রহমানের কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবে তামান্না রহমান ও তার দল।

নিমা রহমানের কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবে তামান্না রহমান ও তার দল।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর। ‘স্মৃতির দক্ষিণ দুয়ার’ থেকে প্রধানমন্ত্রীর লেখা অংশবিশেষ পাঠ করবেন মনিরা ইউসুফ মেমী। ‘একজন সাধারণ শিশুর স্বপ্ন’ শিরোনামে একটি নাট্যাংশও থাকছে এই অনুষ্ঠানে।-ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

৬৪ জেলার শিশুরা শুভেচ্ছা জানাবে প্রধানমন্ত্রীকে

প্রকাশিত সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১