বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় প্রাণ গেলো আরও ৫৩৫১ জনের

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৫ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৩৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯২৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯ হাজার ১১৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বে করোনায় প্রাণ গেলো আরও ৫৩৫১ জনের

প্রকাশিত সময় : ০৯:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১