সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার সঙ্গে ওয়েব সিরিজকে গুজব বলে উড়িয়ে দিলেন নওয়াজ

জয়ার সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করার কথা শোনা যাচ্ছিল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনের। তবে, ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদনে জানা গেছে, তিনি ওই সিরিজে কাজের বিষয়ে জানেন না। এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথাও হয়নি। এ ছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতেও আগ্রহী নন।

নওয়াজউদ্দিন সিদ্দিকী ভারতে ওটিটির ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী নন। তিনি মনে করেন এই প্ল্যাটফর্মগুলো এখন আর ভালো কিছু দিতে পারছে না। তবে, ওটিটির শুরুটা ভালো ছিল। এখন এটি তার নতুনত্ব হারাচ্ছে।

তিনি বলেন, এই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র ব্যবসায় পরিণত হয়েছে। ‘বড় প্রোডাকশন হাউসগুলি এদের সঙ্গে মিলিয়ন মিলিয়ন চুক্তি করেছে। আর তারা বিষয়বস্তুর নামে, কেবল রান-অফ-দ্য-মিলের বিষয়বস্তু নিয়ে আসছে। আমাদের শিল্পকে ব্যবসায় পরিণত করা ছাড়া আর কিছুই হচ্ছে না।

তিনি আরও বলেন, অনেক প্রতিভাবান লোক আছে যাদের সুযোগ দেওয়া দরকার। অনেক মেধাবী চলচ্চিত্র নির্মাতা আছেন যাদের ভালো কিছু দেওয়ার সম্ভাবনা আছে। তারা সুযোগ পাচ্ছে না।

নওয়াজ বলেন, মানুষ এখন একই জিনিস দেখতে দেখতে বিরক্ত। তারা ভালো কনটেন্ট দেখতে চান। তবে, বড় বড় প্রোডাকশন হাউসগুলো মাঝারি এবং খারাপ কনটেন্ট বের করছে। একটা সময় ছিল যখন ওটিটির কোনো একচেটিয়া আধিপত্য ছিল না। এখন সবকিছু বদলে যাচ্ছে। তিনি আপাতত ওটিটিতে কাজ করবেন না।

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করার কথা শোনা যাচ্ছিল এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো ওয়েব সিরিজ করছি না। এগুলো সবই গুজব। আমার সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জয়ার সঙ্গে ওয়েব সিরিজকে গুজব বলে উড়িয়ে দিলেন নওয়াজ

প্রকাশিত সময় : ১১:২৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১